• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যুদ্ধ অবসানে পুতিনকে সরাসরি বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ জুন ২০২৬, ১৪:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। চিঠিতে তিনি দুই নেতার সরাসরি বৈঠকের মাধ্যমে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের প্রস্তাব দেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘শান্তির উদ্যোগ সফল না হলে ইউক্রেন তার অস্তিত্ব রক্ষার লড়াই অব্যাহত রাখবে।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, চিঠিটি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশেও পাঠানো হয়েছে। চিঠিতে জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, মূল্যস্ফীতি এবং জ্বালানি সংকটের কারণে রাশিয়ার অধিকাংশ মানুষ যুদ্ধ নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে এবং তারা শান্তি চায়।

জেলেনস্কি বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রের দৃষ্টি ইরান-সংক্রান্ত সংঘাতের দিকে কেন্দ্রীভূত থাকায় ইউরোপের যুদ্ধ আবার আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে ফিরে আসার জন্য অপেক্ষা করা সঠিক হবে না।’

তিনি বলেন, ‘শান্তির পথ শুরু হতে হবে যুদ্ধক্ষেত্র থেকে। যেখান থেকে কূটনীতি শুরু হওয়া উচিত, সেটি হলো সামনের যুদ্ধরেখা।’

আলোচনার পুরো সময় জুড়ে পূর্ণ যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছে ইউক্রেন বলেও উল্লেখ করেন তিনি। জেলেনস্কির মতে, এটি আন্তর্জাতিকভাবে প্রচলিত একটি পদ্ধতি।

তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকর হলে যেখানে সংঘর্ষ থামবে, সেই সীমারেখা পর্যবেক্ষণের সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।’

চিঠিতে জেলেনস্কি দুই নেতার বৈঠকের জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণের প্রস্তাব দেন। সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে তিনি সুইজারল্যান্ড, তুরস্ক এবং আরব বিশ্বের বিভিন্ন দেশের নাম উল্লেখ করেন। তার মতে, এসব দেশ অতীতে যুদ্ধ ও শান্তি-সংক্রান্ত বিষয়ের সমাধানে বিশ্বনেতাদের আতিথ্য দিয়েছে।

পুতিনের উদ্দেশে জেলেনস্কি লেখেন, ‘এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ বেছে নিতে ভয় পাবেন না। বর্তমানে আপনার কাছ থেকে সবচেয়ে বেশি যা প্রয়োজন, সেটিই হলো এই সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেন আমাদের দুজনের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই যুদ্ধের অবসান চায়। আমি একটি বৈঠকের প্রস্তাব দিচ্ছি। যদি আপনি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তে না পৌঁছান যে যুদ্ধ শেষ করার সময় এসেছে, তাহলে ইউক্রেন তার অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবে।’

চিঠিতে জেলেনস্কি ইঙ্গিত দেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ পুতিনের ব্যক্তিগত অবস্থানকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। তিনি লেখেন, ‘রাশিয়ার ইতিহাসের একটি বাস্তবতা আপনি ভালোভাবেই জানেন— যখন রাশিয়া ক্লান্ত হয়ে পড়ে, তখন পরিবর্তন আসে।’

এদিকে ক্রেমলিন জানিয়েছে, তারা জেলেনস্কির চিঠি দেখেছে এবং বিষয়টি সম্পর্কে প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করা হবে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, চিঠিটি আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেও পাঠানো হবে।

সিবিহা চিঠিটিকে যুদ্ধ অবসানের জন্য ‘গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ প্রস্তাব’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এতে বাস্তবায়নযোগ্য ও স্পষ্ট পদক্ষেপের পাশাপাশি দুই নেতার ব্যক্তিগত বৈঠকের আমন্ত্রণও রয়েছে।

তিনি বলেন, ‘আমরা এই প্রস্তাবের অর্থবহ জবাব প্রত্যাশা করছি। যুদ্ধ শেষ করার সময় এসেছে। এখন শান্তিকে বেছে নেওয়ার সময়।’

আরও পড়ুন

ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

সূত্র: রয়টার্স

/অ

  • রাশিয়া-ইউক্রেন
  • খোলা চিঠি
এ সম্পর্কিত আরও খবর
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২
তেল শোধনাগারসহ রাশিয়ার একাধিক স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলা
তেল শোধনাগারসহ রাশিয়ার একাধিক স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলা
রোমানিয়ায় রুশ ড্রোন বিধ্বস্ত, ন্যাটোর তীব্র প্রতিক্রিয়া
রোমানিয়ায় রুশ ড্রোন বিধ্বস্ত, ন্যাটোর তীব্র প্রতিক্রিয়া
কেন আগামী ৬ মাসকে যুদ্ধের মোড় ঘোরানোর সময় বলছে ইউক্রেন?
কেন আগামী ৬ মাসকে যুদ্ধের মোড় ঘোরানোর সময় বলছে ইউক্রেন?
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।